১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

দিনাজপুরের নবাবগঞ্জে সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রসাশনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সরকারি, বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুস্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা অডিটরিয়মে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সহকারী কমিশনার(ভুমি) কামরুজ্জামান সরকার, থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, ওসি তদন্ত তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম সহ আরও অনেকই বক্তব্য রাখেন। পরে সেখানে শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসুচী পালিত হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

নবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

প্রকাশিত : ০৫:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২