০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

আখাউড়ায় ট্রেনের টিকেট কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ সময় তার কাছে বিভিন্ন ট্রেনের ২০টি আসনের ১০টি টিকেট পাওয়া যায়।

চিফ কমান্ডেন্ট পূর্ব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী জনাব জহিরুল ইসলাম মহোদয় ও কমান্ড্যান্ট ঢাকা বিভাগ জনাব রেজুয়ান রহমান মহোদয় এর নির্দেশে আদ্য ০৭/০৩/২০২২ইং তারিখে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় টিকিট কালোবাজারি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের সার্বিক দায়িত্বে থাকেন এস আই জনাব এ কে এম আমিরুল ইসলাম।

আটককৃতের নাম মো. শরীফ। তিনি পৌর শহরের রাধানগর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে টিকেট বিক্রয়ের নগদ ১২শ টাকার উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল করিম টিকেট কালোবাজারি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত টিকেট কালোবাজারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

আখাউড়ায় ট্রেনের টিকেট কালোবাজারি আটক

প্রকাশিত : ০৫:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২