১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মহাদেবপুরে তেল জাতীয় ফসল উৎপাদনে সফল কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

নওগাঁর মহাদেবপুরে তেল জাতীয় ফসল উৎপাদনে সফল কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ এর উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে ‘তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের মধ্য থেকে নির্বাচিত জেলার পাঁচটি উপজেলার পাঁচজন সফল কৃষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রোববার বিকেলে মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে সন্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মাসুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল ওয়াদুদ। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার এ কে এম মনজুরে মাওলা, তেল জাতীয় প্রকল্পের মনিটরিং অফিসার সাজ্জাদ হোসেন, ধান, গম ও পাট বীজ উৎপাদন প্রকল্পের মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম প্রামাণিক, মহাদেবপুর উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়সহ তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের সুবিধাভোগী ১শ’ ২৫ জন কৃষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৮ বিঘা জমিতে সরিষা চাষের জন্য আত্রাই উপজেলার মিজানুর রহমান প্রথম, রাণীনগর উপজেলার নুরুল ইসলাম দ্বিতীয়, মান্দা উপজেলার মাহবুব আলী তৃতীয়, মহাদেবপুর উপজেলার আইয়ুব হোসেন চতুর্থ ও বদলগাছী উপজেলার ময়েন উদ্দিন পঞ্চম পুরষ্কার লাভ করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

মহাদেবপুরে তেল জাতীয় ফসল উৎপাদনে সফল কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশিত : ০৫:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২