০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

মনােয়ার পাঠান-সাজু মুনতাসির প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘােষণা

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ১২:১৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • 69

নাটক প্রযোজনা সংগঠন টেলিপ্যাব নির্বাচন আগামী ১৯ মার্চ। ‘আমি না আমরা’ গড়ে তুলবো এক নতুন সাংস্কৃতিক অঙ্গন’ এই স্লোোনকে সামনে রেখে নির্বাচনে মনােয়ার পাঠানসহ সমমনা ২৭ জন একযােগে একটি নির্বাচনী ইশতেহার ঘােষণা করেন। রোববার, ১৩ মার্চ রাতে রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে ইশতেহার ঘােষণা করেন মনােয়ার পাঠান। প্রযোজকদের স্বার্থ রক্ষায় মোট ১৯টি ইশতেহার দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন টেলিভিশন, চলচ্চিত্র এবং শােবিজ ইন্ডাস্ট্রির অনেক পরিচিত এবং প্রিয় মুখ।

এরমধ্যে উল্লেখযােগ্য ইশতেহার হল-
টেলিপ্যাবকে তার সম্মান এবং অবস্থানের দিক থেকে বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রধান সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা, প্রযােজকদের অধিকার এবং সম্মান ফিরিয়ে আনা এবং বাস্তবায়ন করা, টেলিপ্যাব অ্যাওয়ার্ড চালু করা যেটি হবে টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি। প্রতি বছর আয়ােজন করে টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে কাজের স্বীকৃতি দেওয়া হবে এবং সেই কাজগুলােকেই স্বীকৃতি দেওয়া হবে যে কাজগুলাে টেলিপ্যাবের সদস্যরা প্রযােজনা করেছেন। সরকার যেন জাতীয় টেলিভিশন পুরস্কার প্রবর্তন করেন, সরকারের সঙ্গে আলােচনা সাপেক্ষে সেটি বাস্তবায়ন করতে চান মনোয়ার পাঠান ও সাজু মুনতাসিরের নেতৃত্বে থাকা প্রযোজকরা।

মনােয়ার পাঠান-সাজু মুনতাসিরের এই প্যানেলে আরও যারা প্রার্থী হয়েছেন-

সহ-সভাপতি পদে লড়বেন মাহবুবা শাহরীন তায়েব (মিতু), কাজী রিয়াজ হোসেন নয়ন, কাজী সাইফুল ইসলাম সোহেল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন শহিদ আলমগীর ও রেজাউল হক রেজা, সাংগঠনিক সম্পাদক আইনুল ইসলাম চৌধুরী (চঞ্চল), অর্থ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, দফতর সম্পাদক পদে নাহিদ নিয়াজী রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এম এস কে সানজিদ খান প্রিন্স, আইন বিষয়ক সম্পাদক শিমুল সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাকির খান, আর্কাইভ বিষয়ক সম্পাদক এম এম মাসুদ করিম (সুজন), আন্তর্জাতিক সম্পাদক এম রেজাউল করিম সজল, শিক্ষা ও গবেষণা সম্পাদক অনন্য ইমন, সমাজ কল্যাণ সম্পাদক মো. সায়েম মিয়া।

এছাড়াও কার্যনির্বাহী পদে নির্বাচন করবেন, জিনাত হাকিম, বাবুল আহমেদ, কামাল খান, আনসারুল আলম লিংকন, কাজী আবু বকর সিদ্দিকী (কাজী রিটন), শেখ রুনা, মো. বাশেদ সিমন, আইনুল হক আদিল, মো. মোজাম্মেল হক খান ও মনির পারভেজ।

এবার দুটি প্যানেল নির্বাচনে নেমেছে। আরেকটির নেতৃত্বে আছেন রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

মনােয়ার পাঠান-সাজু মুনতাসির প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘােষণা

প্রকাশিত : ১২:১৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২