০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সঠিক কৌশল নিতে পারলে বন্দরের উন্নয়নে শতভাগ সফলতা সম্ভব: সড়কমন্ত্রী

সঠিক ও কার্যকর কৌশল নির্ধারণ করতে পারলে দেশের বন্দর উন্নয়নে শতভাগ সফলতা অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় কনটেইনার টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে যুক্ত করা সম্ভব হয়েছে। এখন এসব প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমন্বিতভাবে বন্দর ব্যবস্থাপনা এগিয়ে নিতে হবে।

রবিবার (১১ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, সামুদ্রিক বন্দরগুলোতে কনটেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এসব প্রতিষ্ঠান ব্যবসা ও রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দিয়ে বন্দর ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করতে পারলে বিশ্বে বাংলাদেশের প্রতি বিশেষ মনোযোগ তৈরি হবে।

তিনি বলেন, বন্দর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ব্যবসায়ীদের অবাধ সুযোগ নিশ্চিত করার পাশাপাশি উদ্যোক্তা, পরিবহন খাতসহ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত প্রচেষ্টাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, কয়েক দিন আগে ডিপি ওয়ার্ল্ডের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে এসেছে। কনটেইনার ব্যবস্থাপনা ও হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষস্থানীয় পাঁচটির একটি। এর আগে ডেনমার্কের মায়ের্স্ক লালদিয়া টার্মিনাল প্রকল্পে যুক্ত হয়েছে। এছাড়া সিঙ্গাপুরের পিএসএর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা ও প্রস্তুতির কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় চার-পাঁচটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কয়েকটিকে বাংলাদেশে যুক্ত করা সম্ভব হয়েছে। এসব প্রতিষ্ঠান বিশ্বজুড়ে প্রায় ২৫০টি কনটেইনার টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিংয়ের সঙ্গে যুক্ত। এখন একটি কার্যকর কৌশল নির্ধারণ করতে পারলে দেশের বন্দর উন্নয়নে শতভাগ সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব।

সড়কমন্ত্রী বলেন, আজকের এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সম্ভাবনাময় সময়ের অপেক্ষায় রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সময়, মেধা ও অভিজ্ঞতার পাশাপাশি সব পক্ষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দেশটি সব সময় বাংলাদেশের পাশে থেকেছে এবং রাজনৈতিক আধিপত্য বা কর্তৃত্বের বাইরে থেকেও উন্নয়নে সহযোগিতা করে আসছে। বন্দর উন্নয়নে কার্যকর কৌশল প্রণয়নের এই উদ্যোগেও জাপানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন।

জনপ্রিয়

মেট্রোরেল-ইন্টারনেট সচল রাখার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

সঠিক কৌশল নিতে পারলে বন্দরের উন্নয়নে শতভাগ সফলতা সম্ভব: সড়কমন্ত্রী

প্রকাশিত : ০২:২২:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬