০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

‘বাংলা চলচ্চিত্রের স্বপ্নিল আকাশে আপনি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন’

অঞ্জনা রহমান।

দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমানের অশিক্ষিত সিনেমাটি মুক্তিপায় ১৯৭৮ সালে । এতে শ্রেষ্ঠাংশে নায়ক রাজ্জাকের সঙ্গে অভিনয় করেছেন অঞ্জনা রহমান। ছায়াছবিটি বাণিজ্যিক সফলতার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়ায়। আজ আজিজুর রহমান আর নেই। তাকে নিয়ে ফেসবুকে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী অঞ্জনা রহমান।

নায়িকা তার শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘‘আরেকটি নক্ষত্রের পতন। আমার বাংলা চলচ্চিত্রে সুপ্রতিষ্ঠিত হওয়ার পেছনে যার অবদান চিরস্মরণীয়। আমার পঞ্চম চলচ্চিত্র ‘অশিক্ষিত’তে তিনিই প্রথম নায়করাজ রাজ্জাক ভাইয়ের একক ও প্রধান নায়িকা হিসেবে আমাকে নির্বাচন করেছিলেন। ‘অশিক্ষিত’ বাংলা চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ দশটি শিক্ষণীয় চলচ্চিত্রের অন্যতম একটি, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। এই চলচ্চিত্রটি মুক্তি পাবার পর যে ব্যবসাসফলতা পায়, তা অকল্পনীয়। ‘অশিক্ষিত’র প্রতিটি গান বাংলা সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে এখনও দোলা দিয়ে যায়। বিশেষ করে ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ ও ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো নারে’ গান দুইটি এখনো সবার হৃদয়ে গেঁথে আছে।’

বিন্ম্র শ্রদ্ধা জানিয়ে অঞ্জনা লেখেন, ‘আজিজ ভাইয়ের পরিচালনায় চলচ্চিত্রে অভিনয় করা ছিল প্রতিটি নায়ক ও নায়িকার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা আজিজ ভাই। বাংলা চলচ্চিত্রের স্বপ্নিল আকাশে আপনি উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়ে যাবেন- আপনার অমর কাজের মাধ্যমে অনন্তকাল ধরে।’

‘অশিক্ষিত’ ছাড়াও আজিজুর রহমানের পরিচালনায় ‘মেহমান’ ও ‘ফুলেশ্বরী’ নামে আরও দুইটি কালজয়ী চলচ্চিত্ত্রে অভিনয় করেছেন অঞ্জনা রহমান।।

বিখ্যাত সিনেমা ‘ছুটির ঘণ্টা’ও পরিচালক আজিজুর রহমান। এই গুণী নির্মাতা বাংলাদেশ সময় সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে তিনি কানাডার একটি হাসপাতালে মারা গেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৫৩টির মতো সিনেমা নির্মাণ করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার।
বিজনেস বাংলাদেশ/বিএই

জনপ্রিয়

আমার ভাইকে বাঁচান’ সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

‘বাংলা চলচ্চিত্রের স্বপ্নিল আকাশে আপনি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন’

প্রকাশিত : ১২:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২