০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ঈদের ইত্যাদি, তারকাদের মিলনমেলা

উপস্থাপক হানিফ সংকেতের উপস্থাপনায় দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ‘ইত্যাদি’। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারবিমুখ ও জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরা হয় এই অনুষ্ঠানে।

পাশাপাশি প্রতি পর্বে থাকে দেশের তারকাদের মিলনমেলা। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে রোজার ঈদের ইত্যাদি।

এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি হানিফ সংকেত। তবে জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেবের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা গেল, ইত্যাদির শুটিং চলছে।

তিনি আজ সোমবার (২১ মার্চ) লিখেছেন, ‘গতকাল অনেকদিন পর করলাম ইত্যাদির শুটিং। মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ঈদের জন্য নির্মিত হানিফ সংকেত পরিচালিত এই বিশেষ আয়োজনে ছিল তারকাদের মেলা। তারকা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সাথে আমি, রবি চৌধুরী, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার।

আমার অত্যন্ত প্রিয় অভিনেতা আবুল হায়াত ও দিলারা জামান। আরো ছিলেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির, অপুর্ব ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

ঈদের ইত্যাদি, তারকাদের মিলনমেলা

প্রকাশিত : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২