০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

সিনেমায় ব্যস্ত অপু

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • 115

রাশেদ মামুন অ

বড় পর্দায় নোমান রবিনের ‘কমন জেন্ডার’ ছবিটি দিয়ে শুরু রাশেদ মামুন অপুর। তবে ‘জানোয়ার’ পরিচালক রায়হান রাফির ‘দহন’ চলচ্চিত্র দিয়ে তার অভিনয়ের মোড় ঘুরিয়ে দিয়েছে । এরপর থেকে সময়ের সাথে সাথে ব্যস্ততা বেড়ে চলেছে এই অভিনেতার। একের পর এক ছবির কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে চরকির একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। যেটির নাম ‘সিন্ডিকেট’। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। শিঘ্রই এটি মুক্তি পাবে। শুটিং করছেন অপূর্ব রানার ‘জলরঙ’, শামীম আহমেদ রনির ‘আবার তোরা মানুষ হ’, এবং এইচ আর হাবিবের ‘জলকিরন’ সিনেমা।

এদিকে জানোয়ার, নবাব এলএল.বি, কসাই ও ট্রল- ওয়েব ফিল্মে তাকে দর্শকরা ইতোমধ্যে দেখেছেন। মুক্তির অপেক্ষায় রায়হান ‘রাফির দামাল’ ও ‘পরান’। অনন্য মামুনের ‘অমানুষ’। সৈকত নাসিরের ‘বর্ডার’। ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’। মুস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’। শামীম আহমেদ রনির ‘নরসুন্দরী’ । নেয়ামুলের ‘গাংচিল’ সহ আরও ৮ টি সিনেমা। প্রত্যেকটা ছবি বিচিত্র সব চরিত্রগুলো।

অপু বলেন, কাজের তো অনেক প্রস্তাব আসে তবে, বুঝে শুনে গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করছি। প্রতিটি সিনেমায় আমার চরিত্রে ভিন্নতা রয়েছে। নিজেও চেষ্টা করেছি সেরাটি দিয়ে কাজটি করতে। এই সিনেমা কটি করে নিজেও অনেক তৃপ্তি পেয়েছি। সিনেমাগুলো মুক্তি পেলে আমার চরিত্রগুলো দর্শকদের নতুন করে ভাবাবে। আশা করি, সবার হৃদয় ছুঁয়ে যাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

সিনেমায় ব্যস্ত অপু

প্রকাশিত : ১২:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২