স্বাধীনতা দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘স্বাধীনতার স্বরলিপি’। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী আগুন, দিনাত জাহান মুন্নি, মুহিন এবং স্বরলিপি। শফিপুরস্থ আনসার একাডেমী এবং জাতীয় স্মৃতি সৌধের অনুষ্ঠানের গানগুলো চিত্রায়ন করা হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফয়সাল মাহমুদ। অনুষ্ঠানটি প্রচার হবে ২৬ মার্চ রাত ৭.৫০ মিনিটে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা দিবস উপলক্ষে ‘স্বাধীনতার স্বরলিপি’
-
বিনোদন প্রতিবেদক - প্রকাশিত : ০৬:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- 59
ট্যাগ :
জনপ্রিয়

























