০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

রাত ৯টায় দেশে ফিরছেন সাকিব, বাকিরা সকালে

ওয়ানডে সিরিজ জিতে ডারবানের পথে টাইগাররা ক্রিকেটাররা। দুই টেস্টের প্রথম ম্যাচ ডারবানের কিংসমিডে। আগামী ৩০ মার্চ মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।

তবে আগেই জানা, টেস্ট দলে থাকছেন না সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজ শেষ করে সাকিব দেশে ফিরে আসছেন এ খবর জানা হয়েছে আগেই। সে কারণে, আজ রাতেই দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান।

সাকিবের ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে, আজ বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীতে এসে পৌঁছাবেন সাকিব।

এছাড়া ওয়ানডে দলে থাকা বাকি চার ক্রিকেটার, যারা টেস্ট দলে নেই, তারা ফিরবেন আগামীকাল সকালে। এদের মধ্যে রয়েছেন ওয়ানডে স্পেশালিস্ট মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমান ফিরে আসছেন আগামীকাল শুক্রবার সকাল ৯ টায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে মিশন সমাপ্ত। ৩ ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। সেঞ্চুরিয়নে শেষ ম্যাচে ৯ উইকেটের জয় বাংলাদেশকে এনে দিয়েছে ঐতিহাসিক সাফল্য।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

রাত ৯টায় দেশে ফিরছেন সাকিব, বাকিরা সকালে

প্রকাশিত : ০৬:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২