০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

টস হেরে ব্যাটিংয়ে মোস্তাফিজের দিল্লি

পরপর দুই পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর মিশনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিট্যালস। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে দিল্লির প্রথম ম্যাচটি খেলতে পারেননি মোস্তাফিজ। পরের দুই ম্যাচে দলে ফিরে করেছেন কিপটে বোলিং। গুজরাটের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রানে নিয়েছিলেন ৩ উইকেট। পরে লখনৌয়ের বিপক্ষে ৪ ওভারে খরচ করেন মাত্র ২৬ রান।

এবার কলকাতার বিপক্ষে ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে দিল্লি। এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে ভালো নেট রানরেটের সুবাদে সবার ওপরে রয়েছে কলকাতা। মোস্তাফিজরা তিন ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে রয়েছে ৭ নম্বরে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

টস হেরে ব্যাটিংয়ে মোস্তাফিজের দিল্লি

প্রকাশিত : ০৩:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২