১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

২১৭ রানে অলআউট হয়ে ফলোঅনে বাংলাদেশ

প্রোটিয়াদের বিপক্ষে ২১৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে মুমিনুল হকের দল।

শেষ ম্যাচে প্রথম ইনিংসে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৪৫৩ রান জমা করে স্বগতিকরা। এরপর ব্যাট করতে নেমে ২১৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলোঅন পাড় করতে বাংলাদেশ দলের প্রয়োজন ছিল ২৫৩ রান। সেটি পার করতে না পারায় ফলোঅনে পড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম ইনিংসে ডিন এলগারের দল থেকে বাংলাদেশ পিছিয়ে ২৩৬ রানে।

ফলোঅনের শঙ্কা জেগেছিল টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলেই। তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্তর জুটিটা জমেছিল বেশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুইজন চাপ তৈরি করেন দক্ষিণ আফ্রিকা শিবিরে। কিন্তু ভিয়ান মুল্ডার তামিমকে ফেরাতেই ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। টেস্টের দ্বিতীয় দিন শেষেই ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ দল।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান। প্রথম ইনিংসে স্বাগতিকদের থেকে ৩১৪ রানে পিছিয়ে আজ তৃতীয় দিন শুরু করে টাইগাররা। ফলোঅন পার করতে আজ প্রয়োজন ছিল ১১৫ রান। মুশফিকুর রহিম ৩০ আর ইয়াসির আলি রাব্বি ৮ রান নিয়ে দিন শুরু করে বড় পার্টনারশিপও দাঁড় করান। কিন্তু লাভ হলো না তাতে। প্রথম সেশনে ইয়াসির ৪৬ আর অর্ধশতক করা মুশফিক ৫১ রানে আউট হলে আবার ফলোঅনেক শঙ্কা বাড়ে।

দ্বিতীয় সেশনের শুরুতেই বাকি ৩ উইকেট হারিয়ে ২১৭ রানে অলআউট সফরকারীরা। এতে ফলোঅনে পড়তে হয় মুমিনুল বাহিনীকে। যদিও ফলোঅন না করিয়ে নিজেরা ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

২১৭ রানে অলআউট হয়ে ফলোঅনে বাংলাদেশ

প্রকাশিত : ০৫:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২