০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০ দল

২০২৪ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৬টি থেকে বেড়ে মোট ২০টি দল অংশ নেবে সেই আসরে। এর মধ্যে ১২টি দল সরাসরি টিকিট পাবে।

স্বাগতিক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র ক্রিকেট দল আগেই নিশ্চিত করে ফেলেছে মূল পর্ব।

আর চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপের সেরা আটটি দল যুক্ত হবে তাদের সঙ্গে। বাকি দুটি জায়গা পূরণ হবে এই বছরের ১৪ নভেম্বর শেষে পরবর্তী সেরা র‌্যাংকিংধারী দুটি দলকে দিয়ে।

ওয়েস্ট ইন্ডিজ যদি আসন্ন বিশ্বকাপের সেরা আট দলের মধ্যে থাকে, তখন নির্ধারিত সময়ের মধ্যে আইসিসি র‌্যাংকিংয়ের পরবর্তী সেরা তিনটি স্থানে থাকা দলগুলো অংশ নেবে। আর যদি উইন্ডিজ সেরা আটে থাকতে না পারে তাহলে র‌্যাংকিংয়ে তালিকায় থাকা সেরা দুটি দল যোগ্যতা অর্জন করবে।

এদিকে, ২০ দলের লড়াইয়ে বাকি ৮টি জায়গা পূরণ হবে আইসিসির আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। সেখানে আফ্রিকা, এশিয়া ও ইউরোপ থেকে দুটি করে দলের পাশাপাশি আমেরিকা ও পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি করে দল জায়গা করে নিবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০ দল

প্রকাশিত : ০৬:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২