০৯:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

শেষ ওভারে রাসেলের ৪ উইকেট

গুজরাট টাইটানসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে ৪ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার ৪ উইকেটের তিনটিতে অবদান রিংকু সিংয়ের। রাসেলের বোলিং দাপটে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান তুলেছে গুজরাট টাইটানস।

ইনিংসের একেবারে শেষ ওভারে প্রথমবার বল করতে আসেন আন্দ্রে রাসেল। তিনি প্রথম বলেই আউট করেন অভিনব মনোহরকে। ৪ বলে ২ রান করে রিংকু সিংয়ের হাতে ধরা পড়েন অভিনব। ১৫১ রানে ৬ উইকেট হারায় গুজরাট। অভিনবর উইকেটের পরেই রাসেলের বলে সেই রিংকুর হাতেই ধরা পড়েন লকি ফার্গুসন। ২ বলে ২ উইকেট পতনের পর নতুন ব্যাটার হিসেবে আসেন আলজারি জোসেফ।

মাঝের দুই বলে কোনো রান হয়নি। ওভারের পঞ্চম বলে রিংকুর হাতেই ধরা পড়েন রাহুল তেওয়াটিয়া। দুটি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৭ রান করে তিনি মাঠ ছাড়েন। শেষ ওভারে রিংকু সিংয়ের ক্যাচ তিনটি। শেষ বলে রাসেলের হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন যশ দয়াল। পুরো ইনিংসে রাসেল এই ১ ওভার বল করে ৪ উইকেট নিয়েছেন মাত্র ৫ রানের বিনিময়ে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

শেষ ওভারে রাসেলের ৪ উইকেট

প্রকাশিত : ০৯:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২