শাশুড়িকে ঘুমে রেখে রাতের আঁধারে সংসার ত্যাগ করেছেন বাহরাইন প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রী। জানা যায়, কুমিল্লা জেলাধীন দেবিদ্বার থানার শিবনগর গ্রামের মরহুম হাবিবুর রহমানের বাহরাইন প্রবাসী ছেলে দেলোয়ার হোসেনের সাথে গত ১০ বছর আগে ব্রাহ্মণপাড়া থানার করিমপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে আকলিমা বেগমের বিয়ে হয়। দেলোয়ার ও আকলিমার দুইটি ছেলে সন্তান রয়েছে।
বিগত ১৯ এপ্রিল রাতে সেহরী খাওয়ার পর ভোর রাতে শাশুড়িকে ঘুমে রেখে ছোট সন্তানকে সাথে নিয়ে সংসার ত্যাগ করেন দুই সন্তানের জননী আকলিমা বেগম। এদিকে আকলিমা বেগমের বাবার বাড়ি ব্রাহ্মণপাড়া ও আশপাশের এলাকাসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে দেলোয়ারের মা জোসনা বেগম দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়রি রুজু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্তানসহ আকলিমার সন্ধান পাওয়া যায়নি।




















