০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

হেমন্তের মাঠে কৃষকের স্বপ্ন, বকের ডানায় প্রকৃতির আনন্দ

বর্ষার পানি কমে এসেছে নিচু জমি থেকে। কোথাও কোথাও জেগে উঠেছে ফসলের মাঠ। জমে থাকা পানি আর কচুরিপানা সরিয়ে নতুন ফসল ফলানোর প্রস্তুতিতে ব্যস্ত কৃষক। হেমন্তের এই সময়ে জমিতে সরিষা চাষের স্বপ্ন বুনছেন তাঁরা। আর সেই অগভীর পানিতেই খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে শুভ্র সাদা বক।

কখনো স্থির দাঁড়িয়ে পানিতে ঠোঁট ডুবিয়ে শিকারের অপেক্ষা, কখনো জলজ আগাছার ফাঁকে খাবারের খোঁজ। আবার হঠাৎ ডানা মেলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যাওয়া। বকের এমন চঞ্চলতায় জলাভূমির নীরব পরিবেশেও যেন প্রাণের স্পন্দন ছড়িয়ে পড়ে। একদিকে কৃষকের ফসল ফলানোর প্রস্তুতি, অন্যদিকে প্রকৃতির আপন ছন্দে বকের বিচরণ এমন দৃশ্য মিলেমিশে তৈরি করেছে হেমন্তের গ্রামবাংলার এক চিরচেনা ছবি।

বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচু জমির চেহারা বদলে যাচ্ছে। পানির নিচে ডুবে থাকা জমি ধীরে ধীরে চাষের উপযোগী হয়ে উঠছে। কচুরিপানা ও আগাছা পরিষ্কারের পর সেখানে সরিষা আবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষক। তাদের চোখে এখন নতুন ফসলের স্বপ্ন, ঘরে ফসল তোলার প্রত্যাশা। প্রকৃতির এই পরিবর্তনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে পাখিদের জীবনও। অগভীর পানিতে মাছ, ছোট জলজ প্রাণী ও অন্যান্য খাদ্যের সন্ধানে বকের আনাগোনা চোখে পড়ে। জলাশয় ও ফসলের মাঠ ঘিরে তৈরি হয় মানুষ ও প্রকৃতির এক স্বাভাবিক সহাবস্থান। মাটিতে কৃষকের স্বপ্নের বীজ, আর আকাশে বকের ডানার ছন্দ- সব মিলিয়ে গ্রাম বাংলার প্রকৃতি যেন নিজের মতো করেই লিখে চলেছে জীবনের কবিতা।

মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান গ্রামের কৃষক সোবহান মিয়া বলেন, বর্ষার পানি কমতে শুরু করেছে। এখন জমি থেকে কচুরিপানা ও আগাছা পরিষ্কার করছি। কয়েক দিনের মধ্যে সরিষা বুনব। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছি। আমাদের কাছে এই সময়টা নতুন ফসলের স্বপ্ন দেখার সময়।

পরিবেশবাদী সংগঠন মানিকগঞ্জ পাখি ও পরিবেশ লালন করি (পালক) এর সদস্য সচিব বিমল রায় বলেন, বর্ষার পানি কমে আসার পর অগভীর জলাশয়ে ছোট মাছ, জলজ পোকামাকড় ও অন্যান্য খাদ্যের সন্ধান পায় বকসহ বিভিন্ন জলচর পাখি। জলাভূমি ও কৃষিজমি এসব পাখির খাদ্য সংগ্রহের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের আবাসস্থল সংরক্ষণ জরুরি।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ বলেন, বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচু জমিগুলো চাষের উপযোগী হয়ে উঠছে। এ সময় কৃষকেরা সরিষাসহ বিভিন্ন রবি ফসল আবাদের প্রস্তুতি নেন। সরিষা চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হচ্ছে।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

হেমন্তের মাঠে কৃষকের স্বপ্ন, বকের ডানায় প্রকৃতির আনন্দ

প্রকাশিত : ০২:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬