বইয়ের সঙ্গে পাঠকের আত্মিক সম্পর্ক তৈরি করতে এক সময় তরুণ, শিশু-কিশোরদের অবসর সময় কাটত বিভিন্ন পাঠাগারে। তবে প্রযুক্তির যুগে সেই সব পাঠাগারে এখন আর পাঠকের দেখা মিলে না। মাঠেও ফুটবল বা ক্রিকেট নিয়ে কসরতে দেখা যায় না তাদের। অবসর সময়ে বই বা খেলাধুলার পরিবর্তে তরুণ, শিশু-কিশোরদের হাতেহাতে এখন মোবাইল। যে মোবাইল ও ইন্টারনেট ছিল প্রযুক্তির আশীর্বাদ সে মোবাইল ও ইন্টারনেটই যেন প্রকৃতির অভিশাপ। দীর্ঘদিন বই থেকে দূরে থাকা বইপ্রেমী পাঠকদের জন্য কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের কৃতিসন্তান আলহাজ্ব সামছুল হক মিয়াজী উদ্যোগে ২১শে অক্টোবর ২০২১সালে প্রতিষ্ঠা করেন কাকৈরতলা মিয়াজী ইসলামী পাঠাগার।
জানা গেছে, বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালেয়ের ১০০ মিটার পূর্বপাশে গড়ে তোলা হয়েছে পাঠাগারটি। ৫০ টির বেশি ইসলামী বই ও ১৫টি মুক্তিযুদ্ধা বিষয়ক বই নিয়ে একসাথে ১৫জন পাঠকের বসার ব্যবস্থা এবং একজন কর্মচারি নিয়ে কাকৈরতলা মিয়াজী ইসলামী পাঠাগার গঠিত। পাঠাগারে বসে বই পড়া যায়। কিংবা পাঠকের পরিচয় এন্ট্রি করে এক সপ্তাহের জন্য বাসায় বই নিয়ে পড়া যায়। শুক্রবার ব্যাতিত প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। জানা যায়, এখানে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এসে বই বাসায় নিয়ে যাই। প্রতিদিন ২/১ জন পাঠক এখানে বসে বই পড়ে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত (৫ মাস +) ৮০জন পাঠক বাসায় বই নিয়েছে।
পাঠাগারটি পাঠকের কোন নিবন্ধন ফি রাখা হয় না। একদম বিনা মূল্যে বই পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই, গ্রামের মানুষকে বইমুখী করা এবং বই পড়ার আনন্দকে সঙ্গী করে আলোকিত হওয়া।
কাকৈরতলা মিয়াজী ইসলামী পাঠাগারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সামছুল হক মিয়াজী বলেন, এ জনপদে জ্ঞানের আলো ছড়িয়ে মানুষকে আলোকিত করার জন্য গ্রন্থাগারটি। পাশাপাশি শিক্ষা নিয়ে আমার কাজ করার ইচ্ছা রয়েছে। কারন একটি সমাজকে পুরাপুরি শিক্ষিত গড়ে তুলতে হলে আর কিছু প্রয়োজন হয়না। আমাদের এই পাঠাগারটি আরও মানসম্মত করে গড়ে তোলা লক্ষে আগামীমাসে স্থানান্তর করা হবে”।




















