০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

টানা দ্বিতীয় ম্যাচে দলে নেই মুস্তাফিজ

আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা হারালেও মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পাননি তিনি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরেও ম্যাচের তাকে বাইরে রেখেছে দিল্লি।

উত্থান-পতনের মধ্যে দিয়ে আইপিএল মৌসুম পার করা দিল্লি ফিজকে ছাড়া হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে জয় পেয়েছিল। চেন্নাইয়ের বিপক্ষে ঋভষ পান্ত টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টাইগার বাঁ-হাতি পেসার মুস্তাফিজের জায়গায় এই ম্যাচেও দলে সুযোগ পেয়েছেন প্রোটিয়া গতি তারকা এনরিক নরকিয়া।

আইপিএলের চলতি আসরে ১০ ম্যাচ খেলে পাঁচ জয়ে পয়েন্ট টেবিলে পাঁচে আছে দিল্লি। অন্যদিকে ১০ ম্যাচে মাত্র তিন জয়ে নয়ে আছে চেন্নাই। ধোনির নেতৃত্বে ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাই। দিল্লি চেষ্টা করবে জয় তুলে নিয়ে সেরা চারে ঢুকতে।

দিল্লি এই ম্যাচে ওপেনার পৃথ্বি শ’কে দলে পাচ্ছে না। জ্বরে ভুগছেন তিনি। হায়দরাবাদের বিপক্ষেও খেলতে পারেননি এই ওপেনার। তার জায়গায় একাদশে ঢুকেছেন শ্রীকর ভারত।

দিল্লির একাদশ: ডেভিড ওয়ার্নার, শ্রীকর ভারত, মিশেল মার্শ, ঋষভ পান্ত, রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, রিপাল প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আহমেদ, এনরিক নরকিয়া।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

টানা দ্বিতীয় ম্যাচে দলে নেই মুস্তাফিজ

প্রকাশিত : ০৭:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২