কুষ্টিয়ার ভেড়ামারার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার হস্তক্ষেপে ৯ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে।
ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুরে গ্রামে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী ওই কিশোরীর বিবাহ বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রেকসোনা খাতুন।
আদালত সূত্রে জানা গেছে, ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুরে গ্রামে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রেকসোনা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হন।
এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে তিনি মুচলেকা প্রদান করেন যে, মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না।
রেকসোনা খাতুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঘটনাস্থলে যায়। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর উপর ওই কিশোরীর বিয়ে বন্ধ করেছি। কিশোরীর পিতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















