০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বরিশালে ‘জয় বাংলা উৎসব’ স্থগিত

বরিশালে আগামী ১২ মে অনুষ্ঠিতব্য ‘জয় বাংলা উৎসব’ স্থগিত করা হয়েছে।

ঘূর্নিঝড় ‘অশনি’র প্রভাবে সৃস্ট বৈরী আবহাওয়ার কারনে এই উৎসব স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার বিকেলে বরিশাল চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিটি করপোরেশনের সার্বিক সহযোগীতায় আগামী ১২ মে সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই উৎসবের আয়োজন করেছিলো বরিশাল চেম্বার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটি কন্ঠের প্রেরনাদীপ্ত শ্লোগান ‘জয়বাংলা’কে সরকার জাতীয় শ্লোগান হিসেবে ঘোষনা করায় এই উৎসবের আয়োজন করেছিলো বরিশাল চেস্বার। কিন্তু গভীর বঙ্গোপসাগরে সৃস্ট ঘূর্নিঝড় অশনি ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে। এ কারনে জনস্বার্থে ১২ মে বরিশালে আয়োজিত ‘জয় বাংলা উৎসব’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পরবর্তী নির্ধারিত তারিখ সকলকে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন বরিশাল চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

বরিশালে ‘জয় বাংলা উৎসব’ স্থগিত

প্রকাশিত : ০৪:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২