০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সিরাজগঞ্জে ২ হাজার লিটার তেল মজুদ, ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিত উপজেলায় ২ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, উচ্চ মুল্য নেয়া, সয়াবিনের সাথে অন্য পণ্য ক্রয় করতে বাধ্য করার অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

এ সময় মজুদকৃত প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল নায্যমুল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।

বুধবার (১১ মে) বেলা ১টার দিকে জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে বুধবার বেলা ১টার সময় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারের রায়হান স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

এ সময় মজুদকৃত অবস্থায় প্রায় ২ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে খোলা বাজারে বোতলকৃত সয়াবিন তেল বিক্রি করা হয়। এ ঘটনায় ওই ব্যবসায় প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

সিরাজগঞ্জে ২ হাজার লিটার তেল মজুদ, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৫:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২