০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

টাঙ্গাইলে ২০ হাজার লিটার তেল উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে সয়াবিন তৈল মজুদ ও বেশি দামে বিক্রি করার অভিযোগে তিনজনকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মে) বিকেলে নাগরপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।

এ সময় জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক সায়েদা তামান্না তাসনিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, স্বর্ণা এন্টার প্রাইজের ব্যবসায়ী শংকর সাহার বাসা থেকে ২০ হাজার লিটার মজুদ করা সয়াবিন তেল পাওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নাগরপুর সদর বাজারে সয়াবিন তেলের বোতলের গায়ের মুল্যে চেয়ে দাম বেশি রাখায় দুই দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারে সয়াবিন তেলের মুল্য নিয়ন্ত্রনে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

টাঙ্গাইলে ২০ হাজার লিটার তেল উদ্ধার

প্রকাশিত : ০৭:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২