০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট তিন ভাই গ্রেফতার

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সুখচর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে শাহজাহান মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় ছোট তিনভাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

বুধবার (১১ মে) সন্ধ্যায় র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মামলার আসামী সুখচর গ্রামের মৃত মরম আলীর ছেলে ও নিহত শাহজাহানের আপন ভাই জয়নাল মিয়া (৩২), মৃত আব্দুল কুদ্দুছের ছেলে ও নিহত শাহজাহানের চাচাতো ভাই বিলাল মিয়া (২৮) ও আকছির মিয়া (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- গত ( ৬ মে) শুক্রবার দুপুরে পূর্ববিরোধের জের ধরে গ্রেফতারকৃত তিন আসামীসহ ১৫-১৬জন শাহজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ০৫-০৬ জনকে আসামী করে (০৮ মে) নিহতের স্ত্রী হবিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনা মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপী আলোচনার ঝড় উঠলে আসামিদেরকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‌্যাব-৯।

এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার র‌্যাব-৯ এর একাধিক আভিযানিক দল ঢাকার মগবাজার এলাকা থেকে জয়নাল মিয়া (৩২)কে, ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে বিলাল মিয়া (২৮)কে ও হবিগঞ্জের বাহুবল উপজেলা থেকে আকছির মিয়া (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৩জনকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট তিন ভাই গ্রেফতার

প্রকাশিত : ০৭:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২