০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

মেসিই এখন বিশ্বের সর্বোচ্চ আয় করা খেলোয়াড়

বিগত এক বছরে বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের নিয়ে করা ফোর্বসের তালিকায় এক নম্বরে আছেন সাতবারের এই ব্যালন ডি’অরজয়ী।

বিগত ১২ মাসে মেসি আয় করেছেন ১৩৩ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৫৬ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের এনবিএ সুপারস্টার লেকার্স ফরোয়ার্ড লেব্রন জেমস।

তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। গত এক বছরে রোনালদোর আয় ১১৫ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৯৯ কোটি ৪০ লাখ টাকা। ৯৫ মিলিয়ন ডলার বা ৮২৬ কোটি টাকা আয় করে চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার।

বুধবার প্রকাশিত ফোর্বসের এই তালিকায় আরো আছেন গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের হয়ে খেলা বাস্কেট বল খেলোয়াড় স্টিফেন ক্যারি। এই মার্কিন বাস্কেট বল খেলোয়াড় গত বছরে আয় করেছেন প্রায় ৯৩ মিলিয়ন ডলার। এছাড়াও দশ জনের এই তালিকায় আছেন আরো দুই বাস্কেট বল খেলোয়াড়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

মেসিই এখন বিশ্বের সর্বোচ্চ আয় করা খেলোয়াড়

প্রকাশিত : ০৫:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২