০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সিরাজগঞ্জে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন, এ সময় দোকানীরা গোডাউনে বিপুল পরিমাণ তেল মজুদ থাকা সত্ত্বেও তেল থাকার কথা অস্বীকার করে।

এসময় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে উপজেলার সলঙ্গা বাজারের রাজলক্ষ্মী বাণিজ্য ভাণ্ডারে এ অভিযান চালানো হয়।
এ সময় ৩৭ হাজার লিটার খোলা সয়াবিন, পাম ও সুপার তেল এবং ২০০ লিটার বোতলজাত তেল জব্দ করা হয়।
মজুদ করা তেল জব্দ করে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

মাহমুদ হাসান রনি জানান, রাজলক্ষ্মী বাণিজ্য ভাণ্ডারে বিপুল পরিমাণ তেল মজুদ রেখে অতিরিক্ত মুনাফার লোভে ক্রেতাদের কাছে তেল থাকার অস্বীকার করছিলেন মালিক পরিতোষ সাহা। সেই সঙ্গে তারা বেশি দামে তেল বিক্রি করছিলেন।

দোকান দু’টির মালিক পরিতোষ সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুদ করা তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

সিরাজগঞ্জে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

প্রকাশিত : ০৫:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২