০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কালিয়াকৈরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

স্বাস্থ্য ব্যবস্থাপনা শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নারীদের অধিকার সংরক্ষণ করুন ” এই প্রতিপাদ্যকে নিয়ে নানা আয়োজনে কালিয়াকৈরে পালিত হল আন্তর্জাতিক নার্স দিবস। সকালে গাজীপুরের কালিয়াকৈর বাংলাদেশ এডভেন্টিষ্ট নার্সিং কলেজ এবং খাজ বদরুদ্দোজা মর্ডান হাসপাতাল আয়োজিত আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে জাতীয় সংগীত শপথ বাক্য পাঠ এবং শান্তির পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজবাহউদ্দিন সরকার। এছাড়া আলোচনা সভা ও খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। নার্সিং কলেজের প্রিন্সিপাল স্যান্ড্রা রুমি মাধুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন খাজা বদরুদ্দোজা মেডিকেল ব্যবস্থাপনা পরিচালক ডা, মোঃ বখতিয়ার, কোনাবাড়ী সালনা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

কালিয়াকৈরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

প্রকাশিত : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২