১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি শাহিনুর রহমান

নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।

বৃহস্পতিবার (১২ মে) পুলিশ লাইন্স ড্রিলশেডে নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁকে পুরস্কৃত করেন।

ওসি শাহিনুর রহমান মান্দা থানায় যোগদানের পর থেকে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার, মাদক উদ্ধার, মামলার মূল রহস্য উদ্ঘাটন, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরো প্রেরণা যোগাবে।

ওসি আরও বলেন, কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি শাহিনুর রহমান

প্রকাশিত : ০৭:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২