০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মধুপুরে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২৫

টাঙ্গাইলে মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শামীম নামের প্রান্তিক পরিবহনের এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে) সকাল ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার গাংগাইর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই বাসের অন্তপক্ষে পঁচিশ জন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা, পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার উপ পরিদর্শক মামুনুর রশিদ বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহন ও টাঙ্গাইলের দিক থেকে ছেড়ে আসা মাহি পরিবহন ঘটনাস্থ গাংগাইর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় দুই বাসের চালকসহ অনেক যাত্রী গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ২৫ জন আহতদের উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে থেকে প্রান্তিক পরিবহনের চালক শামীম (৪৫) টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রাথমিকভাবে নিহত শামীমের বাড়ি টাঙ্গাইল সদরের বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

মধুপুরে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২৫

প্রকাশিত : ০৪:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২