ময়মনসিংহের ভালুকায় এক্সিকিউটিভ এটায়ার লিমিটেডের শ্রমিকরা বেতন ভাতা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
শনিবার (১৪ মে) বিকালে ভালুকার মেহেরাবাড়ী এলাকায় এক্সিকিউটিভ এটায়ার লিমিটেডের শ্রমিকরা পূর্বের বকেয়া মাসের বেতন পরিশোধের দাবিতে কয়েক’শ শ্রমিক ঘন্টা ব্যাপি ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বিক্ষোভ ও রাস্তা অবরোধে করে।
শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসের ১০তারিখ বেতন দেয়ার কথা থাকলেও অদ্যবদি তা বাস্তবায়ন করা হচ্ছেনা। এ সময় দু’পাশে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
পরে পুলিশ মালিক পক্ষের সাথে কথা বলে আগামী সোমবার বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং যানচলাচল স্বাভাবিক হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















