হবিগঞ্জ সদর উপজেলায় ঋণের টাকা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে পিতা আজদু মিয়া (৫৫) নিহত হয়েছে।
শনিবার মধ্যরাতে উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাও পশ্চিম হাটি গ্রামে এঘটনা ঘটে।
আজদু মিয়া ওই গ্রামের আব্দুর রশিদের পুত্র। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয়াদী ও ঋণের টাকা নিয়ে আজদু মিয়ার সাথে শনিবার মধ্যরাতে ছেলে মাসুম মিয়া (২০) এর ঝগড়া হয়। এক পর্যায়ে মোঃ মাসুম মিয়া ক্ষিপ্ত হয়ে পিতা আজদু মিয়াকে ছুরি দিয়ে আঘাত করে। এতে আজদু মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ প্রসঙ্গে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ঘটনার খবর পেয়ে তিনিসহ পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘাতক মাসুমকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে।




















