ময়মনসিংহের ভালুকায় গাছ কাটার সময় গাছের ডাল ভেঙ্গে পড়ে গিয়ে সুরুজ মিয়া (৬৫)নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধায় উপজেলার ধীতপুর গ্রামের শান্তিগঞ্জ বাজার এলাকায়। নিহতের স্বজনরা জানায় ঘটনার সময় বাড়ীর অদুরে একটি আকাশ মনি গাছ কাটতে যায় সে। এ সময় হঠাৎ ডাল ভেঙ্গে নীচে পড়ে ইটের সাথে আঘাত পায়। পরে এলাকাবাসী খোঁজ পেয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই তাঁর মৃত্যু ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে মডেল থানা পুলিশ।
০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
ভালুকায় গাছ কাটতে গিয়ে ডাল ভেঙ্গে গাছির মৃত্যু
-
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - প্রকাশিত : ০৫:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- 83
ট্যাগ :
জনপ্রিয়




















