০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নৌকা’কে জয়ী করতে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে- এমপি বাহার

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আসেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহারের সাথে তিনি প্রথম আওয়ামী লীগ কার্যালয়ে এসে নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন। কুসিক নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বরণ করে নিতে সন্ধ্যা থেকেই কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ফুলের তোড়া নিয়ে ভিড় জমান আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে এমপি বাহার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা সকলে এক জায়গায় দায়বদ্ধ এবং ঐক্যবদ্ধ- সেটি হলো শেখ হাসিনা। সকলে ঐক্যবদ্ধ থাকলে আমরা মেয়র এবং ২৭ ওয়ার্ডে কাউন্সিলর উপহার দিতে পারবো। কুমিল্লার মানুষকে বিভ্রান্ত করতে নেতার আত্মীয় নমিনেশন চেয়েছে। কাউন্সিলর হবার শক্তি নাই তারাও নমিনেশন চেয়েছে। আমি ব্যাক্তিগত ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হোয়াটসঅ্যাপে একটি চিঠি দিয়েছি, আমি দেখেছি তিনি এটি সিন করেছেন। যার বদৌলতে আমরা এই নমিনেশন পেয়েছি। আমি আপাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে) কথা দিয়েছি এই মেয়র পদ উপহার দিবো। আমরা ২৭ ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী দিবো।

নৌকা প্রতিকের প্রার্থী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, প্রধানমন্ত্রী আমাকে আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত করেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা। সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার ভাইকে কৃতজ্ঞতা। যার প্রচেষ্টায় আমি নৌকা মার্কা পেয়েছি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদটি এবার জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ।

তবে সবাইকে বলি, কেউ আচরণ বিধি লঙ্ঘন করবেন না। সবাই নির্বাচন কমিশনের আইন মেনে চলবেন। কুমিল্লা সিটি কর্পোরেশনে এবার নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।

সমাবেশে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অংগ ও সহযোহি সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

নৌকা’কে জয়ী করতে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে- এমপি বাহার

প্রকাশিত : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২