০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গোপালপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে মর্জিনা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মে) দুপুরে আলমনগর ইউনিয়নের নবগ্রাম দক্ষিণপাড়া এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই পাড়ার মকবুল খানের মেয়ে ও শুকুর আলীর স্ত্রী।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোন্নাফ হোসেন মন্টু নিশ্চিত করে জানান, বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে মর্জিনা বাবার বাড়ী থাকেন। প্রচন্ড গরমে গৃহস্থালির কাজ শেষে বাড়ীর পাশে বহমান ঝিনাই নদীতে গোসল করতে যায় মর্জিনা। এদিকে দীর্ঘক্ষণ তাকে না দেখে বাড়ীর লোকজন খুঁজতে খুঁজতে নদীর পাড়ে যায়। এ সময় নদীর পানিতে মর্জিনার কাপড়ের অংশ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা নদীতে নেমে অথৈই পানিতে ডুবে যাওয়া মর্জিনাকে উদ্ধার করে। তবে পরিবারের দাবি মর্জিনার মৃগী রোগ ছিল। যে কারনে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

গোপালপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত : ০৬:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২