০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ভালুকায় মাদক কারবারি চক্রের দুজন গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় মাদক কারবারি চক্রের সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ভরাডুবা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার সকালে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের হরিণ কলা এলাকার বিল্লাল মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নলগরিয়া গ্রামের আশরাফুল মিয়া।

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তারা দেশের বিভিন্ন জেলা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে বেচাকেনা করে।

‘এ দুজন ভালুকায় গাঁজা নিয়ে এলে তাদের অবস্থান নিশ্চিত হয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার দুজনকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব রাতেই মামলা করেছে। এ কাজে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

ভালুকায় মাদক কারবারি চক্রের দুজন গ্রেপ্তার

প্রকাশিত : ০৬:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২