০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

আগামী বছরের জুনে ঢাকা-ভাঙ্গা ট্রেন চলবে: রেলমন্ত্রী

পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন আগামী বছরের ২৬ মার্চ চালু হবে। সেদিন থেকে এই রেললাইন দিয়ে ট্রেন পরিচালনা শুরু হবে। যদি তা করা সম্ভব না হয়, তাহলে জুনে চালু করারও লক্ষ্য আছে। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রোববার দুপুরে পদ্মা সেতুর রেললাইন অংশের কাজের অগ্রগতি পরিদর্শন করেতিনি স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন।

রোববার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে তিনি শিবচরের বাংলাবাজার ঘাটে নেমে পদ্মা রেলওয়ে স্টেশনের নির্মান কাজ পরিদর্শন করেন। এময় মন্ত্রী মুন্সীগঞ্জের শিমুলিয়া স্পিডবোট যোগে বাংলাবাজার ঘাটে নামার পর মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের অনেকে উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী পদ্মাসেতুর সার্ভিস এরিয়া ৩ এ উপস্থিত হন এবং যাত্রা বিরতী নেন। বিকেল তিনটার দিকে আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত ৮৭ নং রেল সেতুর এবং মাওয়া-ভাঙ্গা সেকশনের সাব ব্যালান্ট নির্মান কাজ পরিদর্শন করেন। পরে ফরিদপুরের ভাঙ্গা জংশনের রেলওয়ে স্টেশন নির্মান কাজ পরিদর্শন করতে শিবচর ত্যাগ করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আগামী বছরের জুনে ঢাকা-ভাঙ্গা ট্রেন চলবে: রেলমন্ত্রী

প্রকাশিত : ০৬:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২