০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ফাহান রাব্বি (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। মৃত ফাহান রাব্বি হলো শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হাজিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং শিবগঞ্জ নর্থ বেঙ্গল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে রোববার(১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের হাজিপাড়া গ্রামে। মৃত রাব্বির পিতা রফিকুল ইসলাম জানান রোববার দুপুর ১টার দিকে বাড়ির পাশে কানসাট প্রি-ক্যাডেট স্কুল ঘাটে আমার ছেলে রাব্বি গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় এক ঘন্টা পর তাকে ঘাটের পানির নীচ হতে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রজব আলি শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের হোসেন বলেন কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাজে হস্তান্তর করাা হয়েছে এবং দাফনের অনুমতি দেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত : ০৭:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২