ভালুকা সরকারী কলেজ মাঠে রবিবার বিকালে বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন করা হয়েছে । স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্ভোধন করেন ।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ মনিরা সুলতানা মনি , উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা: এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, সহকারী কমিশনার (ভ‚মি ) আবদুল্লাহ আল বাকিউল বারী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সেলিনা রশিদ , ভালুকা মডেল থানার ওসি (তদন্ত ) জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উমর হায়াৎ খান নঈম প্রমূখ । উদ্ভোধনি খেলায় ৮ নং ডাকাতিয়া ও ৯ নং কাচিনা ইউনিয়ন পরিষদ একাদশ অংশ গ্রহন করে ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















