০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

টাঙ্গাইলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চারাবাড়ি নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি দুপুরে নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন চারাবাড়ি ঘাট এলাকায় নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করলে স্থানীয়রা জানায় তিনি কয়েক মাস যাবত ওই এলাকায় ঘোরাফেরা করতো। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। সম্ভবত পানিতে পড়ে গিয়ে মারা গেছেন। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

টাঙ্গাইলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৬:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২