০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ফারাক্কা লং মার্চ দিবস পালিত

মাজারে পুষ্পস্তবক অর্পন, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ মে) দুপুরে ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, বাঁচাও বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ গ্রন্থাগারে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ ড. এস. আই খান। বিশেষ অতিথি ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুল বারী, হারুন-অর-রশিদ। মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডভোকেট আল রুহি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মো. মাহমুদুল হক সানু।

এর আগে সকাল ৯ টা ৩০ মিনিটে শহরের সন্তোষে ন্যাপ ভাসানী ও ভাসানী পরিষদের পক্ষ থেকে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করা হয়।

এসময় ন্যাপ ভাসানী ও খোদা-ই-খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, মাভাবিপ্রবি ভাসানী পরিষদের সাবেক সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ, কার্যকরী সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা হারানোর আশঙ্কায় ও পানির নায্য হিসসার দাবিতে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে লংমার্চ অনুষ্ঠিত হয়।

রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লাখো জনতার সেই লংমার্চ রওনা হয় ফারাক্কা বাঁধ অভিমুখে। লংমার্চ শেষে কানসাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য দেন মজলুম জননেতা। সেই থেকে ১৬ মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ফারাক্কা লং মার্চ দিবস পালিত

প্রকাশিত : ০৭:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২