মাদারীপুরের রাজৈর উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মঙ্গলবার উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য প্রার্থীরা । হোসেনপুর ইউনিয়নে ৪জন চেয়ারম্যান প্রার্থী, সাধারন সদস্য (পুরুষ) ২৩জন, সংরক্ষিত মহিলা সদস্য ৮জন । আমগ্রাম ইউনিয়নে ৬জন চেয়ারম্যান প্রার্থী, সাধারন সদস্য (পুরুষ) ৩১জন, সংরক্ষিত মহিলা সদস্য-১০জন । খালিয়া ইউনিয়নে ৫জন চেয়ারম্যান প্রার্থী, সাধারন সদস্য (পুরুষ) ৩১, সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন । বদরপাশা ইউনিয়নে ৯জন চেয়ারম্যান প্রার্থী, সাধারন সদস্য (পুরুষ) ৩৫জন, সংরক্ষিত মহিলা সদস্য ৮জন মনোনয়নপত্র দাখিল করেছেন । উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, মঙ্গলবার ১৭ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন । ২৬ মে প্রার্থীতা প্রত্যাহার, প্রতীক বরাদ্ধ ২৮ মে ও ভোট গ্রহন ১৫ জুন ।খালিয়া ও বদরপাশা ইউনিয়নের রিটার্নিং অফিসার হারুনুর রশীদ। হোসেনপুর ও আমগ্রাম রিটার্নিং অফিসার জনাব নাননী খান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
রাজৈরে ৪ ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
-
আমেনা আক্তার, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি - প্রকাশিত : ০৬:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- 75
ট্যাগ :
জনপ্রিয়




















