০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সেঞ্চুরির পর ফিরলেন মুশফিকও

ভীষণ ধৈর্যের পরিচয় দিয়েছেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ধীরতম সেঞ্চুরি। তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করতে মুশফিকুর রহিম বাউন্ডারি হাঁকান মাত্র চারটি। বিরতি কাটিয়ে মুশফিক ১০৪ এবং নাঈম হাসান ৪ রান নিয়ে আবার ব্যাটিং শুরু করেন। তবে ফিরে সুবিধা করতে পারেননি মুশফিক।

অবশেষে মুশফিকের ধৈর্যচ্যুতি ঘটেছে ২৮২ বল খেলে। ব্যক্তিগত ১০৫ রানে সুইপ করতে গিয়ে পেছন দিক দিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৪৪৩ রান। নাঈম হাসান ৮ আর তাইজুল ইসলাম ২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এগিয়ে ৪৬ রানে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

সেঞ্চুরির পর ফিরলেন মুশফিকও

প্রকাশিত : ০৪:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২