০৪:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সেই ‘সুইপ’ খেলেই আউট মুশফিক

বুধবার চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে ৬ উইকেট খুইয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৪৩৬ রান। ৩৯ রানের লিড নিয়ে বিরতি কাটিয়ে মুশফিক ১০৪ এবং নাঈম হাসান ৪ রান নিয়ে আবার ব্যাটিং শুরু করেন। তবে ফিরে সুবিধা করতে পারেননি মুশফিক। সমালোচনার জন্ম দেওয়া সেই চিরাচরিত ‘সুইপ’ খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

লাসিথ এম্বুলডেনিয়ার করা বলটি লেগ স্টাম্পের একটু বাইরে পিচ করে, সেটি প্যাডল সুইপ করেন মুশফিক। কিন্তু ব্যাটে খেলতে পারেননি। বাঁহাতি স্পিনারের বল হালকা সুইং করে ভেঙে দেয় স্টাম্প। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করা মুশফিক থামলেন ১০৫ রান করে। ২৮২ বল স্থায়ী ইনিংসে চার মাত্র ৪টি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

সেই ‘সুইপ’ খেলেই আউট মুশফিক

প্রকাশিত : ০৫:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২