০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শাশুড়ীর মাথা ফাটালেন পুত্রবধু

বগুড়ার আদমদীঘি থানায় জিডি করায় লাঠি দিয়ে বৃদ্ধা শাশুড়ী মোর্শেদা বেওয়ার (৬৫) মাথা ফাটিয়ে দিলেন পুত্রবধু তহমিনা। আহত বৃদ্ধা মোর্শেদা বেওয়াকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করায়। ঘটনাটি ঘটেছে গত ১৭ মে মঙ্গলবার রাতে উপজেলার কড়ই শাহানাপাড়ায়।

জানা যায়, আদমদীঘির কড়ই শাহানাপাড়ার মৃত ময়েজ উদ্দীনের স্ত্রী বিধবা মোর্শেদা বেওয়া ও তার পুত্রবধু তাহমিনার মাঝে পারিবারিক বিষয় নিয়ে প্রায় ঝগড়াবিবাদ লেগে থাকতো। মোর্শেদা বেওয়ার পুত্র মোসলেম উদ্দীন দীর্ঘ ৬/৭ বছর ধরে দেশের বাহিরে সৌদি আরব দেশে কাজের জন্য অবস্থান করছে। এসুযোগে পুত্রবধু তার শাশুড়ীকে প্রায় নির্যাতন করে আসছিলো। নির্যাতন সইতে না পেরে মোর্শেদা বেওয়া গত ১৫ মে তার পুত্রবধু সহ ৩ জনের নামে থানায় জিডি করে বাড়ীতে যায়। পুত্রবধু জিডির খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে গত ১৭ মে মঙ্গলবার রাত ৯ টায় লাঠি দিয়ে বৃদ্ধা শাশুড়ী মোর্শেদার মাথা ফাটিয়ে দেয়। মোর্শেদার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করায়।

আদমদীঘি থানা ওসি জালাল উদ্দীন বলেন, মোর্শেদা বেওয়া সাধারন ডায়রী করেছে এবং মারপিটের ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

শাশুড়ীর মাথা ফাটালেন পুত্রবধু

প্রকাশিত : ০৬:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২