নারায়ণগঞ্জে রূপগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মে ২০২২) সকাল ১০:০টায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) শাহ নুসরাত জাহান প্রধান অতিথি হিসাবে আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করেন, সভাপতিত্ব করেন সহকারী কমিশনার( ভূমি )আতিকুল ইসলাম। আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার কমান্ডার আমানউল্লাহ, কানুনগো কামরুল হাসান সহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা অন্যান্যকর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
রূপগঞ্জ উপজেলা ভূমি অফিস কতৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ১৯ মে হতে ২৩ মে পর্যন্ত সেবা গ্রহীতাদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমিসেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য/পরামর্শ/নির্দেশনা প্রদান করা হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















