০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

চাচীর গোসলের ভিডিও ধারন করে চাঁদা দাবি

টাঙ্গাইলের বাসাইলে চাচীর গোসলের নগ্ন ভিডিও ধারন করে প্রতারণার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ মে) এ ঘটনায় ভূক্তভোগী ওই নারী বাসাইল থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মান্দারজানি গ্রামের জামাল মিয়ার ছেলে শরিফুল ইসলাম শরীফ (২৮) কৌশলে তার চাচীর গোসলের নগ্ন ভিডিও ধারন করে। পরে ওই ভিডিও হৃদয় খান নামে একটি ইমো আইডি থেকে তার সৌদি প্রবাসি চাচা রফিকুল ইসলামকে পাঠায়। দুই লাখ টাকা না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি তার স্ত্রী শেফালীকে জানায়। পরে শেফালী বাদি হয়ে বাসাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে দেখা যায়, ভূক্তভোগী ওই নারীর গোসলখানাটি অভিযুক্ত শরীফের ঘরের উত্তর পাশে অবস্থিত। ভুক্তভোগী ওই নারীর গোসলখানাটির দরজা বিহীন। নগ্ন ওই ছবিটির ফ্রেম বিশ্লেষন করে দেখা যায়, ছবিটি অভিযুক্ত শরীফের ঘর থেকে তোলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শরীফের বিরুদ্ধে ইতোপূর্বে চুরিসহ নানা অপকর্মে জড়িত থাকায় এলাকায় একাধিক গ্রাম সালিশ হয়েছে। ভূক্তভোগী নারী বলেন, শরিফ ইতোপূর্বে আমার ঘটে ঢুকে খাবারের সাথে বিষ জাতীয় দ্রব্য মিশিয়ে আমারদের সবাইকে মেরে ফেলারও চেষ্টা করেছিল। শুধুমাত্র ভাতিজা বলে এতোদিন সকল অত্যাচার সহ্য করেছি। এখন ও আমার ইজ্জতের উপর হাত দিয়েছে। আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সৌদি প্রবাসী রফিকুল ইসলাম রফিক মুঠোফোনে বলেন, যে ইমো আইডি হৃদয় খান থেকে আমাকে ভিডিওটি পাঠানো হয়েছে ওই একই আইডি থেকে আমার ভাতিজা শরীফ আমার সাথে ইতোপূর্বে যোগাযোগ করেছে।
অভিযুক্ত শরিফুল ইসলাম শরীফ বলেন, আমাদের বাড়ীতে পুলিশ এসেছিল। আমি পুলিশকে আমার মোবাইল ফোন দিয়ে দিয়েছি। আমার চাচীর সাথে এমন কাজ আমি করতে পারি না। অভিযোগ ভিত্তিহীন বলেও তিনি দাবি করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ভালুকায় তীব্র নির্বাচনী জোয়ার: সভা-সমাবেশ, প্রতিশ্রুতি ও ভোটারদের মাঝে ব্যস্ত প্রার্থীরা

চাচীর গোসলের ভিডিও ধারন করে চাঁদা দাবি

প্রকাশিত : ০৮:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২