নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীগামী মালবাহী ট্রাকের (ঢাকা-মেট্টো-ট-১১-৬৯২৪) ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান আরিফ(৩৫) নামে এক মোটরসাইকেল (ঢাকা মেট্টো-হ-৬৮-৮৮১৭) আরোহী। বৃহস্পতিবার(১৯মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহত আরিফ(৩৫)শেরপুর জেলার সদর উপজেলার তাতালপুর এলাকার লোকমান হোসেনের ছেলে। কাঁচপুর হাইওয়ে থানার এস আই আকরাম জানান, ট্রাক ও মোটরসাইকেলটি ঢাকা থেকে গাউছিয়া যাচ্ছিল এমন সময় মোটরসাইকেলটি তারাবো পৌরসভার সামনে পৌঁছাতেই পিছনের ট্রাকটি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকার সাথে পৃষ্ঠে যায়। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। লাশের স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা আসলে মামলার ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী
-
মোঃ নুর আলম,রূপগঞ্জ - প্রকাশিত : ০৮:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- 67
ট্যাগ :
জনপ্রিয়




















