০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সরাইলে ট্রাকের চাপায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাদা মাটি ভর্তি ট্রাকের চাপায় অমূল্য কর (৭০) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ( ২০ মে ) সকাল ১০টা ২০ ঘটিকার সময় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ১নং গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অমূল্য কর (৭০) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দীঘির পাড় পশ্চিম পাড়া এলাকার মৃত প্রকাশ কর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে অমুল্য কর (৭০) নিজ বাড়ী হইতে শাহবাজপুর বাজারে যাওয়ার পথে সিলেটগামী ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ -ট-২২-১২৮২ গাড়িটির অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালনা করিয়া অমুল্য কর (৭০) রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় স্বজোরে চাপা দিলে তাহার শরীরের বিভিন্ন অংশে গুরুত্বর ভাবে জখম প্রাপ্ত হইয়া ঘটনাস্থলে মৃত্যু বরণ করেণ।

পরে খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনা কবলিত ঢাকা মেট্রোঃ -ট-২২-১২৮২ ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

সরাইলে ট্রাকের চাপায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২