১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

টাঙ্গাইলে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

টাঙ্গাইলের মির্জাপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২০ মে) সকালে উপজেলার গোড়াই জোড়পুকুর পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। দুপুরে বিষয়টি র‌্যাব-১২ এর ৩ নং কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার হাপানিয়া গ্রামের বিষ্ণু চন্দ্রর ছেলে শ্রী বিশ্বজিৎ (২০), একই গ্রামের মৃৃত তায়েজ উদ্দিন সরদারের ছেলে ফারুক হোসেন (৩২)। এ সময় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজা, ১টি নোয়াহগাড়ি, ২টি মোবাইল ও নগদ ২ হাজার ২০০ টাকাসহ তাদের হাতেনাতে আটক করে।

এএসপি এরশাদুর রহমান জানান, তারা মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে দেশের বিভিন্ন জেলা থেকে গাড়িযোগে সংগ্রহ করে মির্জাপুর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩

টাঙ্গাইলে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত : ০৫:১৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২