০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

টিকটক বানাতে নদীতে ঝাঁপ, ফিরল লাশ হয়ে

  • সৈয়দপুর
  • প্রকাশিত : ০৫:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
  • 72

নীলফামারীর সৈয়দপুরে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শুটিং এর নদীতে ঝাঁপ দিয়ে লাশ হয়ে ভেসে উঠল মোস্তাকিম ইসলাম (১৬) নামে এক কিশোর। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার খরখড়িয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম ইসলাম উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের খদ্দ বোতলাগাড়ি গ্রামের মন্টু মিয়ার ছেলে। ওই কিশোর উপজেলার ঢেলাপীর বাজারের একটি সাবান কোম্পানিতে কাজ করত।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, এলাকার কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও তৈরি করতে শুটিংয়ের সময় খড়খড়িয়া নদীর উপর সেতু থেকে পানিতে ঝাঁপ দেয়। পরে মোস্তাকিন ভেসে না ওঠায় তার বন্ধুরা তাকে পানিতে খোঁজাখুঁজি করে। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারাও নদীতে নেমে খুঁজতে থাকে। এসময় মোস্তাকিন যেখানে ঝাঁপ দিয়েছিল সেখান থেকে প্রায় দেড়শ গজ দূরে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা তাকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার খুরশিদ আলম বলেন, নদীতে মোস্তাকিনের ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা তাকে উদ্ধার করে। তৎক্ষণাৎ আমরা কিশোরকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্টেশন অফিসার আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে পানির পরিমাণ কম থাকায় ঝাঁপ দেওয়ার পর নিচে আঘাত পেয়ে এ ঘটনা ঘটেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

টিকটক বানাতে নদীতে ঝাঁপ, ফিরল লাশ হয়ে

প্রকাশিত : ০৫:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২