০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

রূপগঞ্জে দু‘পক্ষের সংঘর্ষে নিহত-১ আহত-৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাছের আম পারাকে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে জয়দেব(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪জন। শুক্রবার (২০ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিংরাবো এলাকায় ঘটে এ ঘটনা। নিহত জয়দেব হলেন, উপজেলা সদর ইউনিয়নের বিংরাবো এলাকার মৃত সুধনের ছেলে। আহতরা হলেন, নিহত জয়দেবের স্ত্রী মনজু (৪০) ও তার তিন মেয়ে তৃষ্ণা (২৬), টুম্পা (২৪), সানজিদা (২২)।
নিহতের পরিবারসূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বিংরাবো এলাকার জয়দেবের পৈত্রিক বাড়ি-ঘর না থাকায় একই এলাকার সুনীল চন্দ্র বিশ^াসের বাড়িতে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন এবং তার বাড়ি-ঘর ও গাছপালা দেখাশুনাসহ বাড়ির পাশের জমিতে ফসল ফলিয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতেন। শুক্রবার (২০ মে) বিকালে বাড়ির আম গাছে উঠে একই এলাকার মাহাবুবুর রহমানের ছেলে সিয়াম ও জুনায়েত আম পাড়ছিল। জয়দেব তাদেরকে আম পারতে নিষেধ করায় সিয়ামের সাথে জয়দেবের বাকবিতন্ড হলে সিয়ামের বাবা মৃত নুরা মিয়ার ছেলে মাহাবুবুর রহমান (৪৫) ও মা রুকি (৩৫), ছোট ভাই জুনায়েত, চাচাতো ভাই মুরাদ ছুটে এসে জয়দেব ও তার পরিবারের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে জয়দেব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদের কাছে জানতে চাইলে তিনি খুনের ঘটনাটি সীকার করে বলেন, বিংরাবো এলাকায় গাছের আম পারাকে কেন্দ্র করে একটি খুনের ঘটনা ঘটেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ভালুকায় তীব্র নির্বাচনী জোয়ার: সভা-সমাবেশ, প্রতিশ্রুতি ও ভোটারদের মাঝে ব্যস্ত প্রার্থীরা

রূপগঞ্জে দু‘পক্ষের সংঘর্ষে নিহত-১ আহত-৪

প্রকাশিত : ০৮:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২